কোডে কোনো এরর আসলে অনেকেই হুট করে পুরো কোডটা কপি-পেস্ট করে বলেন “ভাই, এটা ঠিক করে দাও!”—আর তখন এআই-ও এলোমেলো উত্তর দিতে থাকে। অথচ এআই-কে সঠিক আর পরিচ্ছন্ন তথ্য দিলে ও কিন্তু চোখের পলকে মূল সমস্যাটা ধরে ফেলতে পারে। এই রেডিমেইড প্রম্পটটা সেভাবেই সাজানো, যা আপনার কাজ অনেক সহজ করে দেবে।

রেডি প্রম্পট (Ready Prompt):

আমি [ভাষা বা ফ্রেমওয়ার্ক, যেমন Python / WordPress PHP / JavaScript] নিয়ে কাজ করছি। নিচের কোডে এই এররটি আসছে: [এরর মেসেজ হুবহু]। আমি যা করতে চাইছি: [উদ্দেশ্য এক লাইনে]। প্রথমে বলো সমস্যাটা ঠিক কোথায় আর কেন হচ্ছে, তারপর ঠিক করা কোড দাও, আর ঠিক কী কী বদলালে তা ছোট করে বুঝিয়ে দাও। কোড: [এখানে পেস্ট করুন]

যেভাবে ব্যবহার করবেন: ১. আপনার এরর মেসেজটি হুবহু কপি করে রাখুন, নিজের মতো করে বদলাতে যাবেন না।

২. উপরের প্রম্পটটি কপি করে আপনার ভাষা, এরর, উদ্দেশ্য আর কোডটা বসিয়ে দিন।

৩. যেকোনো এআই চ্যাটবটে পেস্ট করে সেন্ড করুন।

৪. এআই-এর দেওয়া কোড সরাসরি আসল ফাইলে না বসিয়ে, আগে আলাদা একটা কপি ফাইলে চালিয়ে টেস্ট করে দেখুন।

৫. যদি প্রথমবারে কাজ না হয়, তবে নতুন এরর মেসেজসহ আবার জিজ্ঞেস করুন।

🔗 টুল: ChatGPT · Claude · Gemini (যেকোনো একটা ব্যবহার করলেই হবে)

ছোট্ট কিন্তু বেশ জরুরি একটি টিপ:

কোড পেস্ট করার আগে পাসওয়ার্ড, API key, ডেটাবেজের তথ্য কিংবা ক্লায়েন্টের গোপনীয় ডেটা আছে কি না দেখে নিয়ে অবশ্যই মুছে দিন। আর এআই কোডে কী পরিবর্তন করল, সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। না বুঝে কোড বসালে পরে একই ভুল আবার হবে, আর তখন নিজে তা ধরতে সমস্যা হবে। বিশেষ করে WordPress সাইটে কাজ করলে লাইভ সাইটে সরাসরি কোড না চালিয়ে আগে একটা ব্যাকআপ নিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

আরও দেখুন: বড় PDF-এর সমারি · SEO আর্টিকেল আউটলাইন · প্রফেশনাল ইমেইল প্রম্পট

🔒 প্রিমিয়াম: এআই দিয়ে কাজ দ্রুত করার ৫ পর্বের পুরো ভিডিও সিরিজটা কি দেখতে চান? তাহলে সিরিজটি দেখে নিন!

Write A Comment

Exit mobile version