প্রেজেন্টেশন বানাতে বসলেই ঘণ্টার পর ঘণ্টা সময় কেটে যায়, তাই না? আর সেই সময়ের বেশিরভাগটাই চলে যায় কোনটা ছেড়ে কোন ডিজাইন করব বা স্লাইড কীভাবে সাজাব—তা নিয়ে ভেবে। Gamma অ্যাপে শুধু আপনার টপিক বা আউটলাইনটা দিয়ে দিন, বাকি কাজ AI করে দেবে! ডিজাইন থেকে শুরু করে স্লাইড ডেক—সব একদম রেডি।
কীভাবে করবেন?
১. প্রথমে gamma.app-এ গিয়ে একটা ফ্রি একাউন্ট খুলে নিন।
২. এরপর Generate বা Presentation অপশনটা সিলেক্ট করুন।
৩. আপনার টপিকটি লিখুন, অথবা আগে থেকে রেডি করা আউটলাইন থাকলে সেটা পেস্ট করে দিন।
৪. মনের মতো সুন্দর একটা থিম পছন্দ করে Generate-এ ক্লিক করুন।
৫. কাজ শেষ! স্লাইডের লেখা আর ছবিগুলো নিজের মতো একটু ঠিকঠাক করে নিয়েই প্রেজেন্ট বা এক্সপোর্ট করে ফেলুন।
🔗 টুল: Gamma
(বিকল্প হিসেবে Canva বা Google Slides-ও দেখতে পারেন)
একটা কাজের টিপ
ফ্রি অ্যাকাউন্টে ক্রেডিট কিন্তু নির্দিষ্ট থাকে, আর এক্সপোর্ট করার পর ফাইলে “Made with Gamma” লেখা ওয়াটারমার্ক থেকে যেতে পারে। ফ্রি-তে সরাসরি PowerPoint এক্সপোর্ট সুবিধা সবসময় না-ও মিলতে পারে, তাই ব্যবহারের আগে একটু দেখে নেওয়া ভালো।
ক্রেডিট বাঁচাতে প্রথমে আউটলাইনটা ভালো করে গুছিয়ে নিন, তারপর স্লাইড জেনারেট করুন। আরেকটা কথা—AI মাঝেমধ্যে ভুল তথ্য বা ভুল হিসাব দিয়ে ফেলে, তাই প্রেজেন্ট করার আগে প্রতিটা স্লাইড অন্তত একবার নিজে ভালো করে দেখে নিন।
আরও দেখতে পারেন:
বড় PDF-এর Summary · ব্যবসার Logo ডিজাইন · Caption Prompt
🔒 Premium:
AI দিয়ে সহজে প্রেজেন্টেশন আর কন্টেন্ট বানানোর পুরো ৫ পর্বের ভিডিও সিরিজটা দেখতে চান? আজই সিরিজটি দেখে নিতে পারেন!